ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লা চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ব্যবসায়ীসহ নিহত ২


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৩:৩৩ পিএম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন— জেলার বরুড়া উপজেলার মইশাই গ্রামের আবদুল্লাহ’র ছেলে ও কুমিল্লার রেলওয়ে স্টেশনের মোটরস অ্যান্ড ফার্নিচার বা মোটর ও আসবাবপত্র ব্যবসায়ী সানাউল্লাহ (৩৩) এবং তার দোকানের কর্মচারী একই জেলার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের রবিউলের ছেলে অন্তর (২৬)।

শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া আল আমিন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তথ্যটি নিশ্চিত করে বলেন, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মদিনা পরিবহন’-এর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার বা চালকের সহকারী পালিয়ে যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, ‘পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম জানান, তার ভাগিনা সানাউল্লাহ দোকানের কর্মচারী অন্তরকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকায় মহাসড়কে যাত্রীবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনেই নিহত হন। খবর পেয়ে লাশ নেওয়ার জন্য তিনি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাঁড়ি থানায় এসেছেন।


এ সম্পর্কিত আরো খবর