ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ জুন, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ভুইঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক এস এম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, নওয়াব ভুইয়া, সোহেল কবির, শাহিন, আবুকাউছার মিঠু, মিজান, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিজ উদ্যোগে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের এই মহতী উদ্যোগে সম্পৃক্ত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উপস্থিত সাংবাদিকরা জানান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব প্রতি বছরই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। পরিবেশের সবুজায়ন ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণ করেন এবং উপস্থিত ছাত্র-ছাত্রী, পথচারী ও পরিবহন চালকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। চারা বিতরণকালে পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে ফলদ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পরে উপস্থিত সকলের মাঝে পরিবেশ সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। এর মাধ্যমে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই চারা রোপণ ও বিতরণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর