ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ


  • আপলোড সময় : বুধবার ১০ জুন, ২০২৬ সময় : ১০:২১ এএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, অপতৎপরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‘আমার সোনার বাংলায়, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই নাই’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানে মুখরিত ছিল কর্মসূচি।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন। বক্তারা বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, মুরাদনগরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তারা রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপস্থিত নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু কর্মী বিভিন্ন স্থানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি কামনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, আজিজ সরকার মুন্না, আশিকুল ইসলাম সাগর, মীর জাহিদ হাসান সম্রাট, রায়হান উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন, রহমতুল্লাহ ও আলামিন।

এছাড়াও উপস্থিত ছিলেন চাপিতলা ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, জাহাপুর কমলাকান্ত একাডেমি কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ফাহিম, মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাইদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হুজাইফা আকাশ, কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চাপিতলা ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ হোসেন, মুরাদনগর সদর ইউনিয়ন ছাত্রদল নেতা হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হাসান শুভ, নবীপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান, চাপিতলা ইউনিয়ন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল রহমান মাইম, যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আলামিন এবং বাবুটিপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা কাতিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


এ সম্পর্কিত আরো খবর