ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লার বরুড়ায় হাসপাতাল ভবনে অভিযান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৫:৩৩ পিএম

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী সহ ৩ জন আটক ‎কুমিল্লার বরুড়ায় রেনেসা হাসপাতাল ভবনের ৬ষ্ঠ তলায় অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে এক নারী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ‎বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎‎আটককৃতরা হলেন, বরুড়া পৌরসভার নয়নতলা সর্দার বাড়ির মোহাম্মদ ইসলামের ছেলে সবুজ (৩০), গামারুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফ (২৫) এবং কাচিয়া পুকুরিয়া গ্রামের শরাফত আলীর মেয়ে তানজিনা (২২)।ম ‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির একটি কক্ষে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর