ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৪ জন গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:১৪ পিএম

মোঃ বাকি অনিক , কুমিল্লা প্রতিনিধি 

দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজন এবং একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের সহসভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশ শ্রমিক লীগ দাউদকান্দি উপজেলা শাখার সহসভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯), মাদক মামলার আসামি মো. তুহিন (২০), গাঁজাসহ তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) ও জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আনোয়ার হোসেনকে পৌরসভা রিফাত পার্ক থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতে পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। গৌরীপুর বাজার থেকে মাদক মামলার আসামি তুহিন নাম এক আসামিকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানা ওসি মো. আবদুল বারী জানায়, আটক আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর