ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১০ গ্রামের মানুষের দুর্ভোগ

তিতাসে ব্রিজের গোড়ায় ৩ বছরের ‘মরণফাঁদ’


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:৪৭ পিএম

মোঃ বাকি অনিক | কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর কাকিয়া খালি ব্রিজের গোড়ায় সৃষ্ট একটি বিশাল গর্ত দীর্ঘ ৩ বছর ধরে স্থানীয়দের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এই বেহাল দশার কারণে অন্তত ১০টি গ্রামের মানুষের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে এই রাস্তার একই চিত্র বিরাজমান। প্রতি বছর বর্ষা মৌসুম বা ভারী বৃষ্টিপাত হলেই ব্রিজের গোড়ার মাটি ধসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক এলাকাবাসী এই সড়ক দিয়ে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছেন।


বর্তমানে স্থানীয়দের যাতায়াতের একমাত্র বিকল্প উপায় হলো জগতপুর হয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছানো। এতে সাধারণ মানুষের যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তেমনি যাতায়াত খরচও কয়েক গুণ বেড়ে গেছে। দীর্ঘ সময় ধরে এমন কষ্টকর পরিস্থিতিতেও কোনো স্থায়ী সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই সড়কটি সংস্কার করা এখন সময়ের দাবি। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তাটি দ্রুত মেরামত করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে তিতাস উপজেলা প্রশাসন ও মজিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


এ সম্পর্কিত আরো খবর