ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা হিসাবে মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন রোগ, শিশু, চক্ষু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং পরামর্শ শেষে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০ টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচী-পিএমকে অফিসের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

এদিন পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আগত মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মনজ সিনহা, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসরিন আক্তার, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোঃ জহির উদ্দিন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ জিয়াউল হাসান, শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রিয়াঙ্কা রায় ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত থেকে আগত রোগীদের পরামর্শ প্রদান করেন।

এছাড়াও চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপুল চন্দ্র, মোঃ তারেক ফয়সাল মোঃ শুভ ও মোহাম্মদ ফাহিম। এসময় বিনামুল্যে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর এম‌আইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি।

এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী'র’ উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ফরিদপুর জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, রাজবাড়ী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক সজীব হোসেন, পিএমকে কমিউনিটি হেলথ কেয়ারের প্রোগ্রাম ইনচার্জ ডাঃ মনিরুজ্জামান, ঢাকা প্রধান কার্যালয়ের আইসিটি কর্মকর্তা ফরহাদ হোসেন, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এব্যাপারে এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠিত এই সংস্থা বর্তমানে দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ শাখায় বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ, পাওয়ারযুক্ত চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। পিএমকে তার গ্রাহক, এলাকার মা ও শিশু এবং সকল বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকে-এর প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যাডাম, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার, এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যাডাম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।  পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।





এ সম্পর্কিত আরো খবর