ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

১৯৫৮ সালের পুনরাবৃত্তি ২০২৬-এ, এক দিনে সব ম্যাচ ড্রয়ের বিরল নজির


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৭:০২ পিএম

বিশ্বকাপ ২০২৬-এ একটি ঐতিহাসিক দিন পার হলো। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। এই ম্যাচ একটি বিরল রেকর্ড গড়ে ফেলেছে। ৬৮ বছরের পুরোনো রেকর্ডের দেখা মিলল আবারও। এই রেকর্ডে অবশ্য শুধু একারই ভাগ নেই ইরান-নিউজিল্যান্ডের। সোমবার বিশ্বকাপে চারটি ম্যাচ হয়েছে। চারটিই ড্র হয়েছে। স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করেছে। বেলজিয়াম ও মিশর ১-১ গোলে ড্র করেছে। সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। আর ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করে দিনটি শেষ করেছে।

একই দিনে সব ম্যাচ ড্র হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ৬৮ বছর আগে। ১৯৫৮ সালের বিশ্বকাপে সুইডেনে এমনটা হয়েছিল। সেই রেকর্ড এবার ভাঙল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ মিনিটে গোল করেন এলিজাহ জাস্ট। অধিনায়ক ক্রিস উডের দারুণ পাস থেকে বল পেয়ে তিনি জালে পাঠান। ইরান তবু দমে যায়নি। ৩২ মিনিটে রামিন রেজাইয়ান কাছ থেকে শট নিয়ে সমতা ফেরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরানি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

বিরতির পর ৫৪ মিনিটে আবার এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের আরেকটি সহায়তায় জাস্ট তার দ্বিতীয় গোল করেন। ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে শান্তভাবে বল জালে পাঠান তিনি। কিন্তু ইরান আবারও হাল ছাড়েনি। ৬৪ মিনিটে মোহাম্মদ মুহিবি দারুণ এক হেডে বল জালে জড়ান। ম্যাচ আবার সমতায় ফেরে ২-২। শেষ পর্যন্ত দুই দলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে। তবে এই ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ৬৮ বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলার কারণেও।

১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন ১৯৫৮। তবে এক দিক থেকে এই দিনটি বিশ্বকাপ ইতিহাসে অনন্য। ৬৮ বছর আগে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, সেদিন আরও ৪টি ম্যাচ হয়েছে, সে ৪ ম্যাচেরই ফল বের হয়েছিল। এক দিনে সব ম্যাচ ড্রয়ের নজির নেই কোনো বিশ্বকাপেই। ফলে এদিক থেকে একটা বিরল রেকর্ডই হয়ে গেল ২০২৬ সালের ১৫ জুনে।


এ সম্পর্কিত আরো খবর