ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৭০ জনে


  • আপলোড সময় : শুক্রবার ১৯ জুন, ২০২৬ সময় : ১১:২২ পিএম

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৭৪ জন। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৭০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৭ জন শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে দুটি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৭২ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৩৬১ জন শিশুই ঢাকা বিভাগের। এরপরের অবস্থানে আছে যথাক্রমে চট্টগ্রাম বিভাগ (২১৬ জন) এবং বরিশাল বিভাগ (১৩২ জন)। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৮৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন।

চলতি বছরের গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ৯৬ দিনে দেশের মোট ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে হামের তীব্র উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৭৫ হাজার ১৫৬ জনকে। আক্রান্তদের মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে মোট হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১ হাজার ৩৯৬ জন। চিকিৎসকেরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর