ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:১৩ পিএম

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বিতর্কিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাহিনীকে বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। বুধবার থেকে নতুন এই নামে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।


বুধবার ডাকা সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে। নতুন লোগোতে ‘র‍্যাব’-এর স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হলেও লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া, র‍্যাবের পূর্বের ওয়েবসাইটেও লোগো পরিবর্তন করে বড় করে ‘এসআরবি’ লেখা যুক্ত করা হয়েছে, যদিও এর ইউআরএল ঠিকানা আগেরটিই বহাল রয়েছে।


এর আগে গত ১০ সেপ্টেম্বর বিভিন্ন মহলের আপত্তি ও বিতর্কের মধ্যেই জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের বিল পাস হয়। মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।



এ সম্পর্কিত আরো খবর