ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চরভদ্রাসন মার্কেট ভবনে ফাটল, উদ্বিগ্ন ব্যবসায়ীরা


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৫৯ পিএম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মার্কেট ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মার্কেট ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী নাজরীন চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল, উপজেলা নির্বাহী কর্মকর্তার পিএস মো. উজ্জল এবং মার্কেটের ব্যবসায়ীরা।


পরিদর্শনকালে ইউএনও ভবনের বিভিন্ন অংশের ফাটল, দেয়ালসহ অন্যান্য স্থাপনার বর্তমান অবস্থা ঘুরে দেখেন। একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ভবনের সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “উপজেলা পরিষদ মার্কেট ভবনের বিভিন্ন স্থানে ফাটলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবনটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। প্রকৌশলীদের মাধ্যমে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”


এ সময় উপজেলা প্রকৌশলী নাজরীন চৌধুরী ও উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাটলের স্থানগুলো পর্যবেক্ষণ করেন।


মার্কেটের ব্যবসায়ীরা জানান, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত ভবনটির কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


এ সম্পর্কিত আরো খবর