ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর শাখার সাবেক সেক্রেটারি নাইম পারভেজ সজল। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গার দর্শনা থানার এফআইআর নং-২০, ২০ আগস্ট ২০২৪ এবং জিআর নং-১৭৭ মামলার তদন্তে প্রাপ্ত আসামি মাসুদ রানা ওরফে বোমা মাসুদকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা ওরফে বোমা মাসুদ চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের মোঃ রমজান আলীর ছেলে। তাকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপর একটি অভিযানে এসআই (নিঃ) অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং-১, জিআর নং-২০৩, তারিখ ৩ অক্টোবর ২০২৪-এর মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ নাইম পারভেজ সজলকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাইম পারভেজ সজল চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তার মায়ের নাম মোছাঃ জোহরা বেগম এবং স্ত্রীর নাম মোছাঃ রেজয়ানা নাসরিন।

পুলিশ জানায়, নাইম পারভেজ সজলকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর