ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৪ পিএম

পিরোজপুর প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে দেশের সব জেলার সঙ্গে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। বক্তব্য শুরুর প্রায় এক মিনিটের মাথায় কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলেও পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় শুধু মিলনায়তনে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।

এর পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে মো. আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের অনুষ্ঠান সম্পর্কে তিনি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে জানিয়েছিলেন। এরপরও বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য অংশে তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তাঁর ধারণা, যোগাযোগের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা কামরুজ্জামান বলেন, ইউএনও কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়ে অভিযোগ পাওয়ার পর লাইনম্যানরা সেখানে গিয়েছিলেন। কর্মীদের ধারণা ছিল, ইউএনও কার্যালয়েই সভা হচ্ছে। এ কারণে ভুল করে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, লাইন বন্ধ করার পরই কনফারেন্সস্থলেও বিদ্যুৎ চলে যায়। পরে সেখানকার বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করে বিষয়টি জানানো হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত ৯টা ৪২ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় দুই মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ ঘটনার কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর