ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফরিদপুর মেডিকেল এলাকায় সওজের জমিতে উচ্ছেদ অভিযান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:০৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। মঙ্গলবার সকালে পরিচালিত এ অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে থাকা অস্থায়ী দোকানপাটসহ সওজের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এনডিসি মোঃ মাহফুজুর রহমান বিপ্লব এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি শাকিব রহমান আকাশ। ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল অংশ নেয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাট এবং সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি দখল করে দোকানপাট স্থাপন এবং সড়কসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে রোগী, তাঁদের স্বজন ও সাধারণ মানুষের চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।

উচ্ছেদ অভিযানের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় চলাচলের জায়গা উন্মুক্ত হয়েছে। এতে রোগী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়ক ও হাসপাতাল এলাকার সামগ্রিক পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত সহায়ক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা জানান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে পুনরায় কোনো অবৈধ দখল বা দোকানপাট স্থাপন করা না হয়, সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হবে। পুনরায় দখলের চেষ্টা করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের ফলে হাসপাতাল এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও রোগীর স্বজনেরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় যেন অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ থাকবে। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল

আকাশজমিন / আরাআর 


এ সম্পর্কিত আরো খবর