ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৮ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকায় তাঁর ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকার বাসিন্দা।

স্বজনদের পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ওই বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ভেতরে নামেন। কিছুক্ষণ পর তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

চিকিৎসক আরও জানান, প্রাথমিকভাবে স্বজনরা বলেছেন, দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর