ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ একনেক সভায় আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী যাত্রা শুরু একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে: মাহদী আমিন সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:০০ পিএম

অপরাধের ধরন পাল্টে গেলেও সেই অনুপাতে পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে, ফলে অপরাধ প্রতিরোধে আমাদেরও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হয়েছে। তবে সার্বিকভাবে পুলিশ বাহিনীকে এখনো পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হয়নি। এই ঘাটতি পূরণে খুব দ্রুত থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি।


অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টারদের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য। যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন ঝুঁকি নিচ্ছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।


আইন সংশשনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রচলিত আইনে অনেক সময় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা খুব সহজেই জামিনে বের হয়ে আসে। তাই আইনের যুগোপযোগী সংশোধন অত্যন্ত জরুরি। যুবসমাজের নৈতিক অবনতি ও অপরাধপ্রবণতার পেছনে জুয়া ও মাদকের সরাসরি সংযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


অপরাধ দমনের কৌশল সম্পর্কে তিনি আরও বলেন, কেবল শাস্তি দিয়ে অপরাধ দমন সম্ভব নয়; বরং অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তা আগে গবেষণা করে বের করতে হবে। এরপর সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে তা নির্মূল করে সামগ্রিকভাবে অপরাধের হার কমিয়ে আনতে হবে। বর্তমানে সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর