ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৩:৪০ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে এক চালক নিহত হয়েছে। রবিবার রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ামারি সীমান্ত এলাকা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে বরগুনা যাচ্ছিলেন চালক আবুল হোসেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট আসলে পেছনের চাকা ফেটে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আবুল হোসেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাতে ৩টার দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মতিউর রহমান জানান, সোমবার সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাককে রাখা হয়েছে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর