ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

এনসিসিতে ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৫:৫৭ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৪০ হাজার ১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কর্মসূচি পরিচালিত হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি, কার্যক্রম এবং এর স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। এ সময় ক্যাম্পেইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসহ মোট ৩৪০টি সেশনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন, যাতে নির্ধারিত বয়সের সব শিশু সহজেই এ সেবা গ্রহণ করতে পারে।

কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৫৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় নূর কুতুবুল আলম বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং ভিটামিন ‘এ’-এর অভাবজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রতিবছরের মতো এবারও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এটি ডায়রিয়ার জটিলতা ও স্থায়িত্ব কমাতে এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে সহায়ক।

তিনি আরও জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য নিরাপদ এবং এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে শিশুদের অবশ্যই ভরাপেটে ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো শিশু যদি গুরুতর অসুস্থ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

সভায় অভিভাবকদের উদ্দেশ্যে নির্ধারিত বয়সের শিশুদের নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্পে নিয়ে আসার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে শতভাগ শিশুকে এ কর্মসূচির আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

ওরিয়েন্টেশন সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর