ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

পাকশীতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৯:০৫ পিএম

ঈশ্বরদী (পাকশী) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক খাঁকে নিয়ে সম্প্রতি প্রকাশিত অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা ওই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বুধবার বিকেলে রূপপুর মোড় এলাকার ফটু মার্কেটে অবস্থিত পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিবাদ মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি আব্দুল খালেক খাঁকে জড়িয়ে যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। তাদের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, পাকশী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম ও আব্দুল খালেক খাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ একটি পক্ষ এই ধরনের ‘বানোয়াট নাটক’ সাজিয়েছে। তারা অভিযোগ করেন, এসব অপপ্রচারের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে এ ধরনের মিথ্যা প্রচার ও অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে দলের কোনো ত্যাগী ও সক্রিয় নেতার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আব্দুল খালেক খাঁ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষও এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, সংগঠনের বিরুদ্ধে চলমান অপপ্রচার রুখতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে এবং সত্য তুলে ধরতে নিয়মিতভাবে কর্মসূচি চালিয়ে যাবে। তারা মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হতে পারবে না।

প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর