ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৫:১৪ পিএম

গাজীপুর প্রতিনিধি:

শিল্পনগরী টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামানের দায়ের করা এ মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় গত দুই দিনে পুলিশ অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮), সাগর ওরফে নয়ন (২০), মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) এবং রনি খান (৩৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান দীর্ঘদিন ধরে টঙ্গীতে বর্জিত মালামালের (ঝুট) ব্যবসা করে আসছেন। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ২৮ জুন দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় তারা। এ সময় একটি কারখানায় প্রবেশ করে মালামাল বিক্রি না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়, যা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “ভুক্তভোগীর দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর