ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

লতদিয়া যৌনপল্লীর শিশুদের জন্মনিবন্ধন সহজ করতে গোয়ালন্দে বিশেষ কর্মশালা


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৫:০০ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রতিষ্ঠান ও অংশীদার সংস্থাগুলোর অংশগ্রহণে বাণিজ্যিক যৌন (সিএসইসি) শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলা হলরুমে কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রয়েছেন দি ফ্রিডম ফান্ড, বাংলাদেশ।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল (প্রশাসন ও অর্থ) মোঃ আখতার জামিল, স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল (ট্রেনিং ও মনিটরিং) সামিউল ইসলাম রাহাদ, রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ কল্যাণ চৌধুরী, দি ফ্রিডম ফান্ড, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার, প্রোগ্রাম অ্যাডভাইজার সুমনা চৌধুরী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নিজাম উদ্দিন, কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, টিপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি এনজিও প্রতিনিধিরা।

প্রধান অতিথি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দৌলতদিয়া পূর্ব পাড়ার মা ও শিশুদের জন্মনিবন্ধন করাটা আমাদের বড় একটা অর্জন। জন্ম নিবন্ধন শুধু একটি সনদ নয়, এটি প্রতিটি শিশুর আইনি পরিচয় ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার ভিত্তি। কোনো শিশুই যেন জন্ম নিবন্ধন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিশেষ করে বাণিজ্যিক যৌন শোষণের (CSEC) ঝুঁকিতে থাকা শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি থাকলেও প্রচলিত বিধিমালার আওতায় বিকল্প পদ্ধতিতে জন্ম নিবন্ধনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের জন্য জন্ম নিবন্ধন ফি মওকুফসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও গুরুত্বের সঙ্গে কাজ করা হবে। যেসকল সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি এমন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেছে এজন্য সকলকে ধন্যবাদ জানাই। এখনো যাদের জন্মনিবন্ধন হয়নি তাদের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

কর্মশালায় জানানো হয়, সরকারি প্রতিষ্ঠান ও অংশীদার সংস্থাগুলোর অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্রত্যেক শিশুর, বিশেষ করে বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা, প্রয়োজনীয় নথিপত্র না থাকলে বিকল্প ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ সৃষ্টি, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর