ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স


  • আপলোড সময় : রবিবার ০৫ জুলাই, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সেই দুর্দান্ত ও অপ্রতিরোধ্য যাত্রা এবারও অক্ষুণ্ণ রয়েছে। তবে শেষ আটে আটলাস লায়নদের প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানতে ফুটবলপ্রেমীদের খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে আজ রোববার রাত ৩টায় মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়ে। এই দুই পরাশক্তির মধ্যকার জয়ী দলই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে। আগামী ১০ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি।

মরক্কো-কানাডা ম্যাচ দিয়ে শুরু হওয়া নকআউট পর্বের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে উত্তর আফ্রিকার দেশটি। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মরক্কোর পক্ষে আজ্জেদিন উনাহি জোড়া গোল করেন এবং ম্যাচের শেষ মুহূর্তে সুফিয়ান রাহিমি দলের হয়ে তৃতীয় গোলটি পান। তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির নেতৃত্বাধীন দলটির পায়ে ম্যাচের ৫৩ শতাংশ সময় বল ছিল। পুরো ম্যাচে তারা মাত্র ৫টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে কানাডা ১০টি শট নিলেও ফিনিশিংয়ের অভাবে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের প্রথমার্ধে কানাডিয়ানদের বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ দারুণ দক্ষতায় নস্যাৎ করে মরক্কোর জাল অক্ষত রাখেন অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনো।

ম্যাচে সরাসরি কোনো গোল না পেলেও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ মরক্কোর জয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন। দলের শেষ দুটি গোলের পেছনেই ছিল তার জাদুকরী অবদান। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করার অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন দিয়াজ। মরক্কো শেষ আটে পা রাখায় নিজের এই ব্যক্তিগত কীর্তিকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন তিনি। ম্যাচের প্রথমার্ধে কানাডা তীব্র চাপ সৃষ্টি করলেও বিরতির পর ৫০তম মিনিটে হাকিমির সেটপিস থেকে চমৎকার গোল করে মরক্কোকে এগিয়ে নেন উনাহি। এরপর ৮২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। আর যোগ করা সময়ের আট মিনিটে (৯৮ মিনিট) সুফিয়ান রাহিমির গোল কানাডাকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।

অন্যদিক, কোয়ার্টার ফাইনালে মরক্কোর সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। কিলিয়ান এমবাপের দূরদর্শী নেতৃত্বে ফরাসি দলে আছেন উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের মতো ছন্দে থাকা একঝাঁক তারকা ফুটবলার। তবে নকআউট পর্বের ম্যাচে ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়েকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ফরাসিরা। কারণ, গ্রুপ পর্বে টাইব্রেকারে শক্তিশালী জার্মানিকে বিদায় করে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ফলে আজ রাতের ম্যাচটি যেমন রোমাঞ্চকর হতে যাচ্ছে, ঠিক তেমনই নির্ধারিত হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে মরক্কোর আসল প্রতিপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর