ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

বিশ্বকাপে টিকিটের বাজারে বড় ধস, ৩২ শতাংশ পর্যন্ত দাম কমলো


  • আপলোড সময় : রবিবার ০৫ জুলাই, ২০২৬ সময় : ৫:৪২ পিএম

চলতি ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের উত্তেজনা পেরিয়ে শেষ ষোলোর লড়াই শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচটির টিকিটের দাম কমেছে সবচেয়ে বেশি। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকিটের দাম ৩০ শতাংশেরও বেশি কমে গেছে। তবে শেষ মুহূর্তে দর্শকদের চাহিদা কিছুটা বাড়ায় একদম তলানিতে নামার হাত থেকে রক্ষা পেয়েছে ফিফা।

টিকিটের আন্তর্জাতিক মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘টিকিটডাটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ লাখ টাকার বেশি) উঠেছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানেই সেই টিকিটের দাম নাটকীয়ভাবে নেমে আসে মাত্র ১ হাজার ৫৪৯ ডলারে। অবশ্য এরপর বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করার পর টিকিটের বাজার কিছুটা চাঙা হয়ে ওঠে।

গত শুক্রবার পর্যন্ত এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। তবে সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। শনিবার বিকেলে টিকিটের দাম আবারও বড় ধাক্কা খেয়ে নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। শনিবার সন্ধ্যার দিকে টিকিটের চাহিদা কিছুটা বাড়ায় দাম সামান্য বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।

টিকিটের বাজারে এত বড় পতন সত্ত্বেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে দামের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। এই তালিকায় সবচেয়ে দামি টিকিট হচ্ছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের, যেখানে খেলা দেখার জন্য দর্শকদের সর্বনিম্ন খরচ করতে হচ্ছে ৩ হাজার ৫৭৪ ডলার।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এমন ধস নামা বেশ অপ্রত্যাশিত। কারণ বেলজিয়াম ফুটবল দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত। এছাড়া এটি সিয়াটলের মাঠে যুক্তরাষ্ট্রেরও তৃতীয় ম্যাচ। ফলে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে এবং টিকিটের দাম আকাশচুম্বী হবে—এমনটাই ধারণা করা হচ্ছিল।

অন্যান্য ম্যাচের মধ্যে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য বর্তমানে ১ হাজার ৫৯৯ ডলার। এছাড়া ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিট ১ হাজার ৫৩৭ ডলার এবং ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল-স্পেন ম্যাচের টিকিট ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গ্রুপ পর্বের মতো শেষ ষোলোর ম্যাচগুলো নিয়ে দর্শকদের উন্মাদনা ও মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ তুলনামূলক কম থাকায় টিকিটের চড়া দাম ধরে রাখতে পারছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এদিকে, শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। উত্তর আমেরিকার আরেক স্বাগতিক বিদায় নেওয়ায় সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর