ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের রাতে বন্দুক হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ৮


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৮:৩৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তটি এক নিমেষেই রূপ নিল রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে। স্বাধীনতা দিবসের ছুটির আমেজে ভাসতে থাকা নিউইয়র্ক সিটির কনি আইল্যান্ড এলাকায় এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিবর্ষণের এই ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপনের রাতে এমন আকস্মিক ও নৃশংস হামলায় পুরো ব্রুকলিন এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিন এলাকার ওয়েস্ট ৩১তম স্ট্রিটে তীব্র গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বন্দুক হামলার খবর পেয়েই দ্রুততম সময়ের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আমেরিকার আড়াইশ বছর পূর্তির রাতের এই নারকীয় হামলায় গুলিবিদ্ধ আটজনের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে সবচেয়ে বড় নির্মমতার শিকার হয়েছে চারজন নিষ্পাপ শিশু, যাদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তারা রক্তক্ষয়ী সেই ঘটনাস্থল থেকে একটি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এই কাপুরুষোচিত হামলার পেছনে সুনির্দিষ্ট কী কারণ ছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী (সেমি-কুইনসেন্টেনিয়াল)। পুরো দেশ যখন আতশবাজির আলো আর উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই ব্রুকলিনের এই বন্দুকযুদ্ধ দেশটির চিলতে স্বস্তি কেড়ে নিয়ে আরও একবার মার্কিন মুলুকের অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

আকাশজমিন/ আরআর  


এ সম্পর্কিত আরো খবর