ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে ২২০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৮:৪৫ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি 

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায়  অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা-পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেথইর এলাকার মানিক মিয়ার স্ত্রী পারভিন আক্তার (৩৮) এবং একই এলাকার মো. আজাদ মিয়ার স্ত্রী মুন্সি বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধভাবে মাদক কারবার পরিচালনার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার একটি দল বিকেলে পারভিন আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরের ভেতরে একটি জিপার ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পারভিন আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা মূল সহযোগী হিসেবে অভিযুক্ত মুন্সি বেগমকেও গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।"

তিনি আরও বলেন, "মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।"
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর