ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সৌদি অবরোধের পাল্টা জবাব: লোহিত সাগরে দুই তেলের ট্যাংকারে আগুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৮:৫২ এএম

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তারা 'এনসেলিয়া' এবং 'লায়লা' নামের ওই জাহাজ দুটিকে লক্ষ্য করে একই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে যৌথ হামলা পরিচালনা করেছে। তাদের এই অতর্কিত হামলায় দুটি ট্যাংকারেই আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা।

সামরিক হামলার পর দেওয়া এক বার্তায় হুতি বিদ্রোহীরা উল্লেখ করেছে, বিগত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ জনগণের ওপর যে অন্যায় অবরোধ আরোপ করে রেখেছে, এটি তার পাল্টা জবাব। তারা এখন থেকে সৌদি আরবের বিরুদ্ধেও একই ধরনের কঠোর নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছে।

এদিকে হুতি বিদ্রোহীরা দুটি ট্যাংকার জাহাজে আক্রমণের দাবি করলেও, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার ভিন্ন তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে কেবল একটি ট্যাংকার জাহাজে হামলার খবর পাওয়া গেছে। যার ফলে জাহাজটিতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। তবে সেখানে থাকা নাবিকদের হতাহতের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য তারা এখনো জানাতে পারেনি।

চলতি সপ্তাহেই হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ওপর সম্পূর্ণ নৌ-অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছিল। সে সময় আন্তর্জাতিক জলসীমার সতর্কবার্তায় বিদ্রোহীরা স্পষ্ট জানায়, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাবেল মান্দেব প্রণালী দিয়ে সৌদি আরবের কোনো জাহাজকেই চলাচল করতে দেওয়া হবে না। এমনকি যদি কোনো সৌদি বাণিজ্যিক বা তেলবাহী জাহাজ এই সীমান্ত পার হওয়ার কিংবা প্রবেশের চেষ্টা করে, তবে সেটিকে সরাসরি টার্গেট করে আক্রমণ চালানো হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এই হামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।


এ সম্পর্কিত আরো খবর