ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাছ লাগানো ও পরিচর্যায় গুরুত্ব দিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩০ পিএম

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর:

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

রোববার সকালে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবমুখর পরিবেশে মেলার শুভ সূচনা করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল গাছ লাগালেই চলবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন অতিথিরা।

উদ্বোধনী পর্বের আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে অতিথিরা মেলায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন এবং বিক্রয়কর্মীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

আয়োজক পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, দ্রুত সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করাই এই মেলার মূল লক্ষ্য। একই সাথে দেশের সার্বিক পরিবেশ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তারা।


এ সম্পর্কিত আরো খবর