ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৮:২৯ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) যৌথ আয়োজনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজীরের জামিন বাতিলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি চেষ্টা চালানো হচ্ছে। সরকার আশাবাদী যে তাঁর জামিন বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।

তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে এবং স্বরাষ্ট্র সচিব দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই নির্দিষ্ট আইনি বিষয়টি সুরাহা করার জন্যই কয়েকদিন আগে সেখানে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। ল ফার্মকে আদালত থেকে বেনজীরের জামিন বাতিলের (বেল ক্যানসেলেশন) জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না—এমন নির্দিষ্ট কিছু শর্তে বেনজীর আহমেদকে জামিন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জামিনের আদালতের সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ল ফার্মকেও জামিন বাতিলের আবেদন সফলভাবে পরিচালনার জন্য প্র প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পুলিশের আইজিপি আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর