ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: প্রশ্নে উন্নয়ন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪২ পিএম

মোঃ বাকি অনীক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে কেন্দ্রীয় ঈদগাহমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। তবে দীর্ঘ এই সময় পার হয়ে গেলেও আজ অবধি কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।


খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের কাজ শুরুতেই নানামুখী জটিলতার মুখে পড়ে। সড়কে জমে থাকা বিদ্যুতের খুঁটি, পুরাতন গাছগাছালি এবং টিএনটির সংযোগের খুঁটি অপসারণ করতে গিয়ে দীর্ঘ সময় পেরিয়ে যায়। নানা টানাপোড়েন শেষে অবশেষে সেসব প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হলেও দৃশ্যমান কাজের অগ্রগতি তেমন একটা চোখে পড়ছে না। দীর্ঘসূত্রতার কারণে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনার মান ও সদিচ্ছা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


অন্যদিকে, সড়কের কাজের এই ধীরগতির মাঝেই যুক্ত হয়েছে নতুন ভোগান্তি। অভিযোগ উঠেছে, পুলিশ কমপ্লেক্স মার্কেটের সামনে সড়ক ঘেঁষে সিটি করপোরেশনের উদ্যোগে মূল রাস্তা কেটে সিঁড়ি নির্মাণের কাজ চালানো হচ্ছে। ব্যস্ততম একটি প্রধান সড়কের জায়গা সংকুচিত করে এভাবে রাস্তা কেটে সিঁড়ি বানানোর ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।


এলাকাবাসীর অভিযোগ, দূরদর্শিতার অভাব ও অপরিকল্পিতভাবে কাজ পরিচালনা করায় একটি গুরুত্বপূর্ণ সড়ককে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় ফেলে রাখা হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ যাতায়াত করেন, যাদের চরম নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।


ভুক্তভোগী ও সুশীল সমাজের দাবি, অবিলম্বে সড়ক কেটে সিঁড়ি তৈরির কাজ পর্যালোচনা করা এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে কুমিল্লা নগরবাসীকে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


এ সম্পর্কিত আরো খবর