ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পূর্বাচলে রিসোর্টে ডাকাতি: লুণ্ঠিত মালামাল ও মাইক্রোবাসসহ ৬ ডাকাত গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩২ পিএম

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পূর্বাচল উপশহরের একটি বিনোদন কেন্দ্রে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি শেষ করে পালানোর সময় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে অবস্থিত 'অরণ্য আবাস রিসোর্ট'-এ এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটে।


গ্রেপ্তারকৃতরা হলেন—রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। অভিযানকালে ডাকাতদের ব্যবহৃত একটি ঢাকা মেট্রো-চ-১৪-৬৯৪০ নম্বরের মাইক্রোবাস জব্দ করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে লুটে নেওয়া ৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।


পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ১৪ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত মুখে মুখোশ এঁটে হঠাৎ হামলা চালায়। ডাকাত দল রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ও প্রাণনাশের ভয় দেখিয়ে মোট ১২টি মোবাইল ফোন সেট এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়।


ডাকাতির ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে রূপগঞ্জ থানার রাত্রিকালীন বিশেষ টহল পুলিশ তাৎক্ষণিকভাবে রিসোর্টটি চারিদিক থেকে ঘিরে ফেলে। পুলিশ পৌঁছামাত্রই ডাকাত দল পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ডাকাত শুক্কুর আলী ও আব্দুল আহাদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় দীর্ঘ ধাওয়া করে ডাকাত দলের আরও দুই সদস্য রুবেল হাসান ও রাব্বি হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রাজধানীর মিরপুর এলাকায় অতিরিক্ত অভিযান চালিয়ে ডাকাতি ও চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকা তানভীর আহমেদ ও হোসেন আলীকেও গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।


বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, অরণ্য আবাস রিসোর্টে সংঘটিত ডাকাতির ঘটনায় থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের লুণ্ঠিত মালামালসহ নারায়ণগঞ্জ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর