ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি আটক


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তার হওয়া নারী হলেন উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার (পান্নু মোল্লার বাড়ির ভাড়াটিয়া) মো. কাইউম শেখের স্ত্রী মোছা. রিনা খাতুন (৫৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিনা খাতুনের কাছ থেকে ১৮০ পুরিয়া, অর্থাৎ ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া রিনা খাতুন একজন চিহ্নিত মাদক কারবারি। এর আগেও একাধিকবার মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।


এ সম্পর্কিত আরো খবর