ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পরিবেশ বিপন্ন করার অভিযোগ: রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে কারণ দর্শানোর নোটিশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ‘রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং’ নামক একটি শিল্প কারখানাকে নির্গত বর্জ্যের মাধ্যমে পরিবেশ বিপন্ন করার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কারখানাটি সরেজমিনে পরিদর্শন শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ নোটিশ জারি করেন পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব পারভেজ চৌধুরী।

পরিদর্শনকালে কারখানার তরল বর্জ্য পরিশোধনের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হয় এবং উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার ফলে স্থানীয় পরিবেশের ক্ষয়ক্ষতির তীব্রতা পরিলক্ষিত হয়। এই অনিয়মের প্রেক্ষাপটে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কারখানায় সৃষ্ট পরিশোধিত তরল বর্জ্য নিরাপদ অপসারণের সচিত্র প্রতিবেদন অধিদপ্তরে দাখিল করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর