ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হবে: ফায়ার সার্ভিস ডিজি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সিলেটে আবাসিক এলাকার বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার বরিশাল আদালত চত্বরে সকালে ককটেল বিস্ফোরণ, আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক

রাষ্ট্রপতি নির্বাচন: দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিল


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৪ পিএম

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধিত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাদের সদস্যপদ বাতিল হবে বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।


মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


চিফ হুইপ জানান, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সংসদের মূল কক্ষে। সংসদ সদস্যরা তাদের আসন ও জাতীয় নম্বর অনুযায়ী ভোট বক্সে মতামত প্রদান করবেন। মোট ৩৪৯টি ভোট পড়া সম্পন্ন হলে ৫টা বাজার আগেই ফলাফল প্রস্তুত করা হবে; অন্যথায় বিকেল ৫টা পর্যন্ত বাকি থাকা ভোটের জন্য অপেক্ষা করা হবে। নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকারের ভোটদান এবং পরবর্তী ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে।


সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখতে তারা রাষ্ট্রপতি পদে বিরোধী দলের প্রার্থী দিচ্ছেন। তিনি মত প্রকাশ করেন, জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংশোধন করে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও গ্রহণযোগ্য হতেন।


এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মণি পুনরায় ব্যাখ্যা দিয়ে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন চূড়ান্ত হলেও সেখানে অর্থবিল, আস্থাভোট, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মুক্ত মতের কথা বলা রয়েছে। যেহেতু বর্তমান সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত বহাল রয়েছে, তাই দলীয় সিদ্ধান্তের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই।


এ সম্পর্কিত আরো খবর