ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অতীতে ভারতের ভূমিকা নিয়ে জনগণের মনে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৪ পিএম

অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে এ দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও সরকারের অবস্থান সম্পর্কিত প্রশ্নে তথ্য উপদেষ্টা জানান, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং দাপ্তরিক বক্তব্য থেকেই স্পষ্ট যে, বাংলাদেশ বিষয়টিকে অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে।


তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ভারতে অবস্থানকালে তাঁর দেওয়া বক্তব্যের জবাবে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে অবস্থান পুরোপুরি স্পষ্ট করা হয়েছে।


তথ্য উপদেষ্টা আরও বলেন, পরবর্তীতে ভারতের পক্ষ থেকে ওই বক্তব্যের সঙ্গে সম্পর্ক না থাকার কথা বলা হলেও, বাংলাদেশের দৃষ্টিতে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন থেকে যায়।


ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, "বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে হওয়া উচিত নয়, বরং এ দেশের সাধারণ জনগণের সঙ্গে হওয়া উচিত।" দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরিতে ভবিষ্যতে এক ধরনের ‘রিঅ্যালাইনমেন্ট’ বা নতুন বিন্যাসের প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।


এ সম্পর্কিত আরো খবর