ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার বরগুনার ডাকবাংলোর ৩ মরদেহ উদ্ধার: চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন ৫০ গজ দূর থেকে বাইক উদ্ধার, বন্ধু দ্বীপকে জেরা করছে পিবিআই স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয়দের গুঁড়িয়ে বাংলাদেশের লিড, রেকর্ড নাঈমের ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায়

পৃথক দুই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠব্য ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য পৃথক দুটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং একইসঙ্গে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছি।" এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


এর আগে ভারতের দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে তারেক রহমানকে ‘বিমসটেকের চেয়ারপারসন’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো অপর একটি চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধানকে দ্বিপাক্ষিক দিল্লি সফরেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর