ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মুস্তাফিজেই আস্থা দুবাই ক্যাপিটালসের, বাদ পড়লেন সাকিব ও তাসকিন


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০০ পিএম

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই আসন্ন আসরের জন্য বাঁহাতি এই টাইগার পেসারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্টের অন্য দুই দলে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে রিটেইন করেনি তাদের দল।


আগামী ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রেখে দেওয়া ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় দুবাই ক্যাপিটালসের আস্থার প্রতীক হিসেবে বহাল রয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস, AI generated

দলকে সেরা চারে তুলতে এমন কার্যকরী পারফরম্যান্সের পর মুস্তাফিজকে রেখে দিতে ক্যাপিটালস কর্তৃপক্ষের খুব একটা ভাবতে হয়নি।


তার সাথে ক্যাপিটালস ড্রেসিংরুমে থাকছেন ক্যারিবীয় অলরাউন্ডার রোভম্যান পাওয়েলও। এ ছাড়া নতুন চুক্তিতে ফ্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং আফগানিস্তানের উদীয়মান স্পিনার নূর আহমেদ।


এ সম্পর্কিত আরো খবর