ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হবে: ফায়ার সার্ভিস ডিজি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সিলেটে আবাসিক এলাকার বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার বরিশাল আদালত চত্বরে সকালে ককটেল বিস্ফোরণ, আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক

জ্বালানি সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: জ্বালানিমন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৫ পিএম

দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট সমাধানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে তা সামাল দিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, আর এর মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট সফলভাবে মোকাবিলা করতে হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন কেবল সেখানেই হয়েছে যেখানে অর্থ উপার্জনের সুযোগ ছিল। দেশের প্রকৃত প্রয়োজনীয়তা বুঝে অবকাঠামো গড়ে না তোলার কারণেই টেকসই উন্নয়ন সম্ভব হয়নি। ফলে আজ একটি মাত্র এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ার সঙ্গেই সারা দেশে গ্যাসের তীব্র হাহাকার তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং স্থলভাগে আরও একটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ও আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর সময় দেশে জ্বালানি তেল নিয়ে বড় ধরনের ভীতি ও শঙ্কা তৈরি হয়েছিল উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার কোনো অবস্থাতেই দেশে তেলের ঘাটতি হতে দেয়নি। ওই সংকটকালে একটি গোষ্ঠী কালোবাজারি ও অনলাইনেও তেল বিক্রি করেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে তেলের ব্যবসা বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার। পদ্মা, মেঘনা ও যমুনার পাশাপাশি এখন থেকে বেসরকারি খাতও তেল বিক্রি করতে পারবে। এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ চলছে, যা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে।

সেমিনারে জ্বালানি সংকটে মানুষের কষ্ট লাঘবে সরকারের চেষ্টার কথা উল্লেখ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে এবং জ্বালানির ক্ষেত্রেও পরিস্থিতি একই। এই সংকটের দায় বর্তমান সরকারের না হলেও জনগণের প্রতিনিধি হিসেবে সরকার সেই দায় এড়িয়ে যাচ্ছে না।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও যোগ করেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বড় অংকের অর্থের জোগান প্রয়োজন, যা বর্তমানে সরকারের হাতে সীমিত। একটি মধ্যবিত্ত পরিবারের নীতিতে হিসাব করে সরকার পরিচালনা করতে হচ্ছে। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে বর্তমানে দেশে ১২০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। একটি নতুন এলএনজি টার্মিনাল চালুর জন্য সাধারণত ৩০ থেকে ৩৬ মাস সময় লাগলেও আইনি স্বচ্ছতা বজায় রেখে দুই বছরের মধ্যে এটি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর