ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চীনের অর্থনীতিকে আমূলে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের অর্থনীতিকে আমূল বদলে দিয়ে দেশটিকে ‘বিশ্বের কারখানা’ বানানো দূরদর্শী সংস্কারক ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া ও মার্কিন বার্তা সংস্থা এপি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।


তুলনামূলক কম ধৈর্যের অধিকারী ও ক্ষুরধার বাকপটু এই দূরদর্শী নেতা ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্পে ব্যাপক পরিবর্তন আনেন। ২০০১ সালে চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অন্তর্ভুক্ত করার পেছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে দক্ষ ও লাভজনক করে তোলার প্রক্রিয়ায় কমিউনিস্ট পার্টির রক্ষণশীল মনোভাব এবং তৎকালীন রাষ্ট্রীয় শিল্প প্রধানদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ঝু। লাখ লাখ মানুষ চাকরি হারালেও তাঁর সাহসী সংস্কারের ওপর ভিত্তি করেই ২০১০ সালে জাপানকে টপকে মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্ব অর্থনীতিতে চীন দ্বিতীয় বৃহত্তম স্থান দখল করে নেয়।


১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রংজি। তৎকালীন চীনা নেতা দেং শিয়াওপিংয়ের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে নতুন মাত্রা এনে দেওয়া এবং বাজারভিত্তিক প্রবৃদ্ধির পথ সুগম করার মূল কারিগর ভাবা হয় তাঁকেই। তাঁর নেওয়া বলিষ্ঠ পদক্ষেপের কারণে ২০০০ থেকে ২০১০ সালে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে স্থায়ী হয়েছিল, যা ২০০৭ সালে সর্বোচ্চ ১৪ দশমিক ২ শতাংশে পৌঁছায়।


কাজের প্রতি একনিষ্ঠতা ও কঠোর মনোভাবের জন্য তিনি ‘বস’ কিংবা ‘পাগলা ঝু’ হিসেবে পরিচিতি লাভ করেন। দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে থেকে একবার তিনি বলেছিলেন, “আমি এখানে ১০০টি কফিন প্রস্তুত রেখেছি; ৯৯টি দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য এবং একটি আমার নিজের জন্য।”


১৯২৮ সালের ২৩ অক্টোবর মাও সেতুংয়ের নিজ প্রদেশ হুনানে জন্মগ্রহণ করা ঝু কর্মজীবনের শুরুতে স্পষ্ট কথা বলার অপরাধে চরম ভোগান্তির শিকার হন। ১৯৫৭ সালে কমিউনিস্ট পার্টির নীতির সমালোচনা করায় তাঁকে ‘ডানপন্থী’ তকমা দিয়ে গ্রামে শারীরিক পরিশ্রমের জন্য নির্বাসনে পাঠানো হয়। পরে ১৯৭৯ সালে পুনর্বাসিত হয়ে তিনি ১৯৮৮ সালে সাংহাইয়ের মেয়র হন এবং পরবর্তীতে চীনের শীর্ষ নেতৃত্বের আসনে উপবিষ্ট হন। ১৯৯৮ সালে ফ্ল্যাট বিক্রির সুযোগ দিয়ে ব্যক্তিগত আবাসন খাতের জোয়ার আনাসহ রাষ্ট্রায়ত্ত বিমান, ব্যাংক ও জ্বালানি খাতের সংস্কারে তিনি অভাবনীয় নেতৃত্ব দেন। অর্থনীতি সংস্কারের কিংবদন্তি হিসেবে তিনি চিনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।


এ সম্পর্কিত আরো খবর