ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের তথাকথিত জান্নাতের টিকিট জনগণ প্রত্যাখ্যান করেছে: রাশেদ খান মামলা নিয়ে ভাবছি না, সরকারের নিজস্ব আইনে তদন্ত চাই: তাহসিফের বাবা তাহসিফ মৃত্যুর রহস্য: পিবিআইর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল বন্ধু দ্বীপ ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে উদ্ধারকারী বাহিনী সময়মতো দুর্ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, যাত্রীবাহী ফেরিটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালি থেকে পার্শ্ববর্তী লম্বক দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু সমুদ্রের মাঝপথে হঠাৎ করেই ফেরিটিতে আগুন ধরে যায়।

ইন্দোনেশিয়ার সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার লম্বক দ্বীপ শাখার প্রধান নির্বাহী মুহাম্মদ হরিয়াদি জানান, আগুন লাগার খবর পেয়েই দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তারা তিনটি পৃথক নৌযানের মাধ্যমে প্রথম দফায় ৩০ জন, দ্বিতীয় দফায় ৫৯ জন এবং তৃতীয় দফায় ১৭ জনসহ মোট ১০৬ জন যাত্রীকে নিরাপদ উদ্ধার করে লম্বক দ্বীপে নিয়ে আসেন।

তবে হরিয়াদি স্পষ্ট করেছেন, যাত্রার সময় ফেরিটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তার সুনির্দিষ্ট তালিকা উদ্ধারকারী দলের কাছে না থাকায়, সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র ইন্দোনেশিয়া যাতায়াতের জন্য ব্যাপকভাবে নৌপথের ওপর নির্ভরশীল। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও বিরূপ আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই মর্মান্তিক ফেরি দুর্ঘটনা ঘটে থাকে।


এ সম্পর্কিত আরো খবর