ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

১৫ আগস্টকে ‘ভারত স্বাধীনতা দিবস’ ঘোষণা যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যের


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্য প্রশাসন আনুষ্ঠানিকভাবে আগামী ১৫ আগস্টকে ‘ভারত স্বাধীনতা দিবস’ (ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে) হিসেবে ঘোষণা করেছে। রাজ্য দুটির স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে, চলতি বছরের ১৫ আগস্ট তারা আনুষ্ঠানিকভাবে এ দিবসটি উদযাপন করবে।

নিউইয়র্ক রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে নিউজার্সির রাজ্য প্রশাসনও অনুরূপ ঘোষণা দিয়ে জানিয়েছে, সেখানে আয়োজিত উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিউজার্সির গভর্নর মিকি শেরিল।

আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সিতে বহুসংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করেন। প্রতিবেশী এই দুই অঙ্গরাজ্যের অর্থনীতি, আইনশৃঙ্খলার উন্নতি, স্বাস্থ্য খাতসহ সামাজিক উন্নয়নমূলক নানা খাতে ভারতীয় অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মকর্তাদের মতে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের সংগ্রাম ও সাফল্যকে শ্রদ্ধা জানাতেই এ পদক্ষেপে অনুমোদন দিয়েছে অঙ্গরাজ্য দুটির প্রশাসন।

অঙ্গরাজ্য দুটির যৌথ ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ভারতের স্বাধীনতা আন্দোলন এবং মহাত্মা গান্ধীর হিংসাহীন, শান্তিপূর্ণ প্রতিরোধের দর্শন বিশ্বজুড়ে নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতাকামী আন্দোলনগুলোর ওপর গভীর প্রভাব ফেলেছিল। সেই আদর্শ ও মূল্যবোধকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ মর্যাদা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেলের কার্যালয়। দুই রাজ্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এক বিবৃতিতে তারা জানায়, নিউইয়র্ক ও নিউজার্সির এই ঐতিহাসিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সুদীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক, মূল্যবোধ এবং শক্তিশালী বন্ধুত্বের এক অনন্য প্রতিফলন ঘটেছে।


এ সম্পর্কিত আরো খবর