ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

পৃথিবীতে আজ বুধবার (১২ আগস্ট) সংঘটিত হচ্ছে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝবরাবর চলে আসার মহাজাগতিক এই দৃশ্য দেখার জন্য বিশ্বজুড়ে অপেক্ষা করছেন লাখ লাখ মহাকাশপ্রেমী।


তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, মহাজাগতিক ঘটনাটি চলাকালে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাত থাকবে, ফলে এ অঞ্চল থেকে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার কোনো সুযোগ নেই।


প্রতিবেদন অনুযায়ী, আর্টকি অঞ্চলের গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউরোপের স্পেনের উত্তরাঞ্চলের বাসিন্দারা পূর্ণ সূর্যগ্রহণের এই বিরল দৃশ্য সরাসরি দেখার সুযোগ পাবেন। অন্যদিকে, ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।


সূর্যকে ঢেকে দেওয়া চাঁদের মূল ছায়াটি প্রায় ৮ হাজার ২৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেবে প্রায় দেড় ঘণ্টা। এই ছায়াপথের বড় অংশই অতিক্রম করবে জনমানবহীন আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে। রাশিয়ার উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে ধাবিত হওয়া এই পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড। এতে করে আইবেরিয়ান উপদ্বীপসহ বেশ কিছু অঞ্চলে দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার। মহাজাগতিক এই বিরল দৃশ্য উপভোগ করতে ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন বিশ্বজুড়ে আসা অসংখ্য পর্যটক ও গবেষক।


এ সম্পর্কিত আরো খবর