ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

দীর্ঘ মোতায়েনের মানসিক চাপ

মার্কিন রণতরীতে সৈন্যদের সংঘর্ষে নিহত ৭


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও সৈন্যদের মাঝে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘ কয়েক মাস ধরে টানা মোতায়েন থাকা এই রণতরীতে অভ্যন্তরীণ সহিংসতার কারণে অন্তত সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে মোতায়েন থাকায় সৈন্যদের মাঝে জমা হওয়া তীব্র মানসিক চাপ ও অসন্তোষ থেকে এ সংঘাতের সূত্রপাত ঘটে।

ইরানের আরেক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রণতরীটি দীর্ঘ ২৬৩ দিন ধরে অঞ্চলে মোতায়েন থাকায় সৈন্যদের পরিবার থেকে প্রতিবাদ জানানো হচ্ছিল। এই পরিস্থিতিতে সৃষ্ট অভিযোগ ও ক্ষোভ নিরসনে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীটি পরিদর্শন করেন। তবে বক্তব্য দেওয়ার সময় পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে।

বক্তব্য চলাকালে ক্ষুব্ধ সৈন্যরা তাঁকে ‘ভুয়া’ বলে স্লোগান দেন এবং লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন। এই হট্টগোল দ্রুততম সময়ে সহকর্মীদের মধ্যে হাতাহাতি এবং পরবর্তীতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘাতের রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় নৌবাহিনীর ৭ সদস্য প্রাণ হারান।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগরে অবস্থান করে নৌ অবরোধ কার্যকরের দায়িত্ব পালন করছে। জুলাই মাসে ওমানে সংক্ষিপ্ত বিরতি বাদ দিলে এটি আধুনিক ইতিহাসে কোনো মার্কিন রণতরীর টানা দীর্ঘতম মোতায়েনের ঘটনা।


এ সম্পর্কিত আরো খবর