ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৭২৩


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। একই সময়ে নতুন করে আরও ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় রোগীদের মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৭২৩ জনকে নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫৫০ জনে। অপরদিকে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭১২ জন রোগী। এ নিয়ে এ বছর এ পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ জন।

আক্রান্তদের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গু মৃত্যুর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৯ জন।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর