ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

এক দশক পর পুরোনো গল্পে নতুন মোড়

ম্যানচেস্টার সিটিতে কাতার বিশ্বকাপজয়ী রুলি


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক:

২০১৬ সালে প্রথমবার চুক্তি করলেও ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামা হয়নি তাঁর। প্রায় এক দশক পর সেই অসম্পূর্ণ গল্পের নতুন অধ্যায় শুরু করতে ম্যানচেস্টার সিটিতে প্রত্যাবর্তন করলেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপারকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২৮ সালের জুন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিটি প্রশাসন।


এক দশক আগে স্প্যানিশ ক্লাব রিয়েল সোসিয়েদাদে দুর্দান্ত পারফর্ম করার সময় রুলিকে কিনেছিল ম্যানচেস্টার সিটি। তবে সে সময় স্কোয়াডে জায়গা না পাওয়ায় তাঁকে সোসিয়েদাদেই ধারে রেখে দেওয়া হয়। পরবর্তীতে সিটির মূল দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই স্প্যানিশ ক্লাবটিতে স্থায়ীভাবে চলে যান তিনি।


পরবর্তীতে ক্যারিয়ারজুড়ে ফরাসি ক্লাব মন্তপিয়ে, ভিয়ারিয়াল ও ডাচ জায়ান্ট আয়াক্সে নিজের জাত চিনিয়েছেন রুলি। ভিয়ারিয়ালে খেলার সময় ২০২০-২১ মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ক্লাবটিকে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।


আয়াক্স ছেড়ে ২০২৪ সালে অলিম্পিক মার্শেইয়ে পাড়ি জমানোর পর ফ্রান্সেও নিজের ধারাবাহিকতা বজায় রাখেন এই আর্জেন্টাইন তারকা। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে মার্শেইয়ের হয়ে ২৯টি ম্যাচে মাঠে নেমে ৮টিতে গোলপোস্ট অক্ষত (ক্লিন শিট) রাখেন তিনি।


জাতীয় দলের জার্সিতে রুলির রয়েছে সমৃদ্ধ রেকর্ড। কাতার ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের দ্বিতীয় গোলকিপার হিসেবে স্কোয়াডে ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের বিশ্বকাপ দলেও জায়গা পান এবং ফাইনাল পর্যন্ত পৌঁছানো রানার্সআপ আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন এই তারকা।


এ সম্পর্কিত আরো খবর