ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শান্তিতে ঘুমাও বাবা

পিতৃশোকে কাতর মেসির হৃদয়বিদারক ফেসবুক বার্তা


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের শোক কাটতে না কাটতেই জীবনের সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মেসির বাবা, প্রতিনিধি ও পরম বন্ধু জর্জ মেসি। পিতৃশোকে কাতর এই ফুটবল জাদুকর সামাজিক যোগাযোগমাধ্যমে এক অত্যন্ত আবেগঘন বার্তার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।


ফেসবুকে বাবার সঙ্গে একটি স্মৃতিময় ছবি শেয়ার করে আবেগাপ্লুত মেসি লেখেন, "বাবা, তোমার চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না—এটা কল্পনা করাও কঠিন। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে, আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।"


বাবার অনুরোধ ও অনুপ্রেরণাতেই তিনি এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন উল্লেখ করে মেসি প্রকাশ করেন, "তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মা বলছিলেন তুমি সুস্থ হয়ে উঠবে, আমিও ভাবতাম আমরা ফাইনালে উঠবই যাতে তুমি খেলা দেখতে আসার সুযোগ পাও।"


বিশ্বকাপ ফাইনাল হারের কষ্ট ও বাবার শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও লেখেন, "প্রতিটি ম্যাচ শেষে তোমার বার্তার অপেক্ষায় থাকতাম। আমি কাপটা জিততে চেয়েছিলাম, যাতে তোমার কাছে নিয়ে গিয়ে নতুন একটা ট্রফি দেখাতে পারি, কিন্তু পারলাম না। ফিরে আসার পর তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে হেরে গেছি। যা কিছু ঘটেছিল, তা নিয়ে আমরা একটা কথাও বলতে পারলাম না।"


ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ার নিয়ে সংশয় প্রকাশ করে মেসি আকুল কণ্ঠে লেখেন, "তোমাকে ছাড়া কীভাবে সামনে এগোবো বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতে জানতাম, আর এখন আমার মনে সংশয় জাগছে—আমি আর কতদিন খেলাটা চালিয়ে যেতে পারব। আর কিছুটা সময় কেন ধৈর্য ধরে থাকলে না বাবা? তাহলে তো আমরা একসাথেই শেষটা করতে পারতাম!"


নিজের বাবাকে জীবনের শ্রেষ্ঠ প্রদর্শক ও বন্ধু হিসেবে স্মরণ করে মেসি শেষ করেন, "তুমি একাধারে আমার বাবা, সেরা বন্ধু এবং প্রতিনিধি ছিলে। প্রতিটি মুহূর্তে যেভাবে পাশে থাকা দরকার, তুমি ঠিক সেভাবেই থাকতে। তোমাকে অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে। শান্তিতে ঘুমাও বাবা, ওপর থেকে আমাদের সেভাবেই আগলে রেখো। তোমাকে অনেক ভালোবাসি।"


এ সম্পর্কিত আরো খবর