ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থাইল্যান্ডে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ দেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর রাজপথ থেকেই যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: পানিসম্পদ মন্ত্রী বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ আই ও প্রযুক্তি রূপান্তরের যুগে তরুণরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই বন্ধ হবে শপিং মল ও দোকানপাট ২৮ জন শিক্ষকের ৩২ পরীক্ষার্থী, তাড়াশের দুই মাদ্রাসায় পাসের হার শূন্য ১৭ জন শিক্ষক, ১৮ জন শিক্ষার্থী, পাস করেনি কেউ

বিসিবি ও বিএনপির নানা কর্মসূচি

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৮:১৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)।

১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো।

জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ব্যক্তিগত জীবনে কোকো ছিলেন প্রচারবিমুখ ও অত্যন্ত বিনয়ী স্বভাবের। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়ন ও রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।


এ সম্পর্কিত আরো খবর