ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

সঠিক তথ্য-উপাত্তভিত্তিক নীতি প্রণয়ন ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরিসংখ্যান নিয়ে তথ্য বিভ্রান্তির কোনো সুযোগ এই সরকারের আমলে থাকবে না।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে গরমিল বা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেন নিখুঁত ও নির্ভুল উপাত্ত সরবরাহ করা হয়। ভুল তথ্যের ওপর ভিত্তি করে সঠিক সরকারি নীতি প্রণয়ন অসম্ভব।” তিনি আরও জানান, সরকারের সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উপাত্ত একাধিকবার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই ও পর্যালোচনা করা হয়েছে, যেখানে চাল ও মাংসসহ নিত্যপণ্যের দর কমার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, মূল্যস্ফীতি পরিমাপ ও গণনার সামগ্রিক প্রক্রিয়া স্বচ্ছ করতে খুব শিগগিরই গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে, যাতে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ না থাকে।

উল্লেখ্য, দেশের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সেশনের মধ্য দিয়ে আজ এই আন্তর্জাতিক জাতীয় সম্মেলনের সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর