ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

. হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্পের দাবি স্রেফ উড়িয়ে দিল ইরান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৩:৫১ পিএম

বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির একক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।


গত ১১ আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের দাবি করেন, ইরান ইস্যুতে তাঁদের অগ্রগতির পাশাপাশি কৌশলগত হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের পর আইআরজিসির অঙ্গসংস্থা বাসিজ আধা সামরিক বাহিনীর প্রধান ও আইআরজিসি প্রতিনিধি হোসাইন তায়েব ফরাসি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে বলেন, পারমাণবিক প্রকল্প ইস্যুতে চরম ব্যর্থতার পর ট্রাম্প এখন হরমুজ প্রণালি নিয়ে নতুন করে সংঘাত উসকে দেওয়ার চক্রান্ত করছেন। তিনি আরও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণ ও সার্বভৌম ব্যবস্থাপনার অধীনে আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে।


উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ খনিজ তেল ও গ্যাস পরিবাহিত হয়। চলতি বছরের জুলাই থেকে এই প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে তেহরান কঠোর সামুদ্রিক বিধিনিষেধ বজায় রেখেছে।



এ সম্পর্কিত আরো খবর