ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার বরগুনার ডাকবাংলোর ৩ মরদেহ উদ্ধার: চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন ৫০ গজ দূর থেকে বাইক উদ্ধার, বন্ধু দ্বীপকে জেরা করছে পিবিআই স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয়দের গুঁড়িয়ে বাংলাদেশের লিড, রেকর্ড নাঈমের

ক্যারিয়ারসেরা ৫৫ রানে ৬ উইকেট

সব উইকেটই আনন্দের, তবে স্মিথকে ফেরানো ছিল স্পেশাল: হাসান মাহমুদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৪:১২ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটি জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদের জন্য একদম রূপকথার মতো কেটেছে। অজি ব্যাটারদের তোপ সামলে মাত্র ৫৫ রান খরচে ৬টি উইকেটের অনবদ্য এক স্পেল উপহার দেন তিনি। হাসানের এই ক্যারিয়ারসেরা আগুনে বোলিংয়ের ওপর ভর করেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিতে সমর্থ হয় বাংলাদেশ।


ম্যাচ শেষে নিজের নেওয়া ছয়টি উইকেটের প্রতিটিকে অনন্য ও বিশেষ বললেও, অজি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথকে সাজঘরে ফেরানোর উইকেটটিকে সবার চেয়ে আলাদা করে দেখছেন লক্ষ্মীপুরের এই ডানহাতি পেসার।


অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ দিকে নিয়মিত উইকেট পতন হতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ লড়াই করছিলেন স্টিভ স্মিথ। তবে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনা থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি হাসান। উইকেটের গতি বুঝে লেংথে সামান্য পরিবর্তন এনে স্মিথকে একের পর এক বাউন্সারে পরীক্ষা করতে থাকেন তিনি। হাসানের সাজানো সেই নিখুঁত ফাঁদেই পা দেন আন্তর্জাতিক ক্রিকেটের এই বিশ্বসেরা ব্যাটার। দুর্দান্ত একটি বাউন্সার পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭১ রানে সাজঘরে ফেরেন স্মিথ।


প্রথম দিনের খেলা শেষে নিজের বোলিংয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাসান মাহমুদ বলেন, “আমার কাছে প্রতিটি উইকেটই ভীষণ স্পেশাল। পাঁচটি না হলে তো আর পাঁচ উইকেটের সাফল্য আসে না। তবে সকাল থেকে দলের প্রত্যেকের মধ্যে যে ইতিবাচক মানসিকতা ও শক্তি ছিল এবং সবাই মাঠে যেভাবে একসঙ্গে চেষ্টা করেছে—এই সাফল্যের সবটুকু কৃতিত্ব আমি সতীর্থদের দিতে চাই।”


তবে স্মিথের ঐতিহাসিক উইকেটটি নিয়ে বিশেষভাবে জানতে চাওয়া হলে তরুণ এই পেসার জানান, “আমাদের অধিনায়ক যেভাবে পুরো সময় মাঠে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা দারুণভাবে দিনটি শেষ করতে পেরেছি। তবে আলাদাভাবে বলতে গেলে অবশ্যই স্টিভ স্মিথের উইকেটটির কথাই বলব। স্মিথ উইকেটে থিতু হয়ে কী করবেন তা বুঝতে পারছিলেন না। আমার মনের ভেতর থেকে বারবার মনে হচ্ছিল, সে দ্রুত রান তোলার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করবে। ঠিক তখনই আমি তাকে একটি নিশানা রাখা বাউন্সার করি এবং সে শটটি মিস করে ক্যাচ দেয়।”


এদিকে ডারউইন টেস্টে বল হাতে হাসান মাহমুদের রাজকীয় ৬ উইকেটের পর প্রথম দিন শেষে ব্যাট হাতেও চালকের আসনে রয়েছে সফরকারী বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে টাইগাররা।


এ সম্পর্কিত আরো খবর