সিরাজগঞ্জ প্রতিনিধি / : 18
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকার আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপ্রক্রিয়ায় এজাহারভুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়